সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ। সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত- Saiyedul Istegfhar with Bangla Meaning

সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ। সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত
সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ। সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত- Saiyedul Istegfhar with Bangla Meaning
আসসালামু আলাইকুম প্রিয় দ্বিনী পাঠক পাঠিকারা, আশা করি আল্লাহ তা'লার অশেষ মেহেরবানী তে আপনারা সবাই ভাল আছেন।  আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ ।  চলুন শুরু করা যাক । সাইয়েদুল ইস্তেগফার অর্থ সহ।  সাইয়েদুল ইস্তেগফার এর ফজিলত রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে এই দো‘আ পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে, সে জান্নাতী হবে’। (সুবহানাল্লাহ)  اَللَّهُمَّ أَنْتَ رَبِّىْ لآ إِلهَ إلاَّ أَنْتَ خَلَقْتَنِىْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُبِكَ مِنْ شَرِّمَا صَنَعْتُ، أبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَىَّ وَأَبُوْءُ بِذَنْبِىْ فَاغْفِرْلِىْ، فَإِنَّهُ لاَيَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ সাইয়েদুল ইস্তেগফার উচ্চারন উচ্চারণ : আল্লা-হুম্মা আনতা রব্বী লা ইলা-হা ইল্লা আনতা খালাক্বতানী, ওয়া আনা ‘আবদুকা ওয়া আনা ‘আলা ‘আহদিকা ওয়া ওয়া‘দিকা মাসতাত্বা‘তু, আ‘ঊযুবিকা মিন শার্রি মা ছানা‘তু। আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়া ওয়া আবূউ বিযাম্বী ফাগফিরলী ফাইন্নাহূ লা ইয়াগফিরুয্ যুনূবা ইল্লা আনতা। সাইয়েদুল …