দিনলিপি: তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি দিনলিপি প্রস্তুত কর

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি দিনলিপি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আলোচনা করব তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি দিনলিপি প্রস্তুত কর।   চলুন শুরু করা যাক,  তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একটি দিনলিপি প্রস্তুত কর ১৬ ডিসেম্বর, ২০২৩ রাত ১০: ০০ মিনিট বিজয় দিবস উদযাপন  ভোর পাঁচটায় ঘুম ভেঙে গেল। মা উঠে গেছেন আগেই। নাশতা তৈরি করছেন। আমাকে তাড়াতাড়ি তৈরি হতে বললেন। আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস ধরে মুক্তিযুদ্ধের পর দেশ শত্রুমুক্ত হয়। এই দিন চূড়ান্ত পরাজয়ের গ্লানি নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী এদেশের অকুতোভয় ও পরাক্রমশালী যৌথবাহিনীর (মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা) কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কাজেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য পরম পবিত্র ও তাৎপর্যময় দিন। আমাদের কুমুদিনী কলেজ থেকে সকাল ৬টায় বিজয় র‍্যালি বের হবে। আমি যথাসময়ে পৌঁছে 'জয় বাংলা' স্লোগানমুখর বিজয় র‍্যালিতে অংশ নিলাম। শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালি আবার কলেজ গেটে এসে থামল। আমরা শহ…