জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে Educationalblogbd.Com এ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি মহান আল্লাহ তা'লার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো । আজকের আলোচনার বিষয় হলো 'জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর । তোমরা যদি এই সংলাপটি মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে আজকের এই পোস্টি মনযোগ সহকারে সবাই পড় । চলো শুরু করা যাক আজকের বিষয় জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর । জনজীবনের উপর বিজ্ঞাপনের প্রভাব সম্পর্কে দু'বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর রাহাত : শুভ সকাল বন্ধু, ভালো আছিস? অনিক : শুভ সকাল, ভালো আছি । রাহাত : সকাল বেলা, এখানে একা বসে কী ভাবছিস? অনিক : ভাবছি আমরা যে প্রতিদিন পত্রিকায়, টেলিভিশনে, রাস্তাঘাটে এত এত বিজ্ঞাপন দেখি, এতে আমরা কতটুকু লাভবান হই । রাহাত : বিজ্ঞাপনে লাভ-ক্ষতির বিষয়টি নিয়ে কখনো ভাবিনি। তবে সবকিছুরই তো ভালো-মন্দ দুটো দিকই থাকে । অনিক : হুঁম, তা থাকে। তোর কি মনে হয় না বিজ্ঞাপনে কিছু অবান্তর জিনিস দেখানোর কারণে মানুষ বিভ্রান্তির শিকার হয়? বিজ্ঞাপনের কথা বিশ্বাস করে পণ্…