তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন দিনলিপি প্রস্তত কর
তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন দিনলিপি প্রস্তত কর । ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস ধরে মুক্তিযুদ্ধের পর দেশ শত্রুমুক্ত হয়।
তোমার কলেজে মহান বিজয় দিবস উদযাপন দিনলিপি প্রস্তত কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, Educationalblogbd.Com এ আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন । আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মহান বিজয় দিবস উদযাপন দিনলিপি । আপনারা যদি এই দিনলিপিটি আপনাদের মনের মধ্যে গুছিয়ে নিতে চান তাহলে আজকের মহান বিজয় দিবস উদযাপন দিনলিপিটি আপনাদের জন্য । চলুন শুরু করা যাক আজকের মহান বিজয় দিবস উদযাপন দিনলিপিটি । মহান বিজয় দিবস উদযাপন দিনলিপি ০৭ জুলাই, ২০২৩ রাত ১১:০০ মিনিট বিজয় দিবস উদযাপন ভোর পাঁচটায় ঘুম ভেঙে গেল। মা উঠে গেছেন আগেই। নাশতা তৈরি করছেন। আমাকে তাড়াতাড়ি তৈরি হতে বললেন। আজ বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাস ধরে মুক্তিযুদ্ধের পর দেশ শত্রুমুক্ত হয়। এই দিন চূড়ান্ত পরাজয়ের গ্লানি নিয়ে পাকিস্তানি সেনাবাহিনী এদেশের অকুতোভয় ও পরাক্রমশালী যৌথবাহিনীর (মুক্তিযোদ্ধা ও ভারতীয় সেনা) কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে। ৩০ লাখ শহিদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। বাংলাদেশ আজ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কাজেই আজকের দিনটি বাঙালি জাতির জন্য পরম পবিত্র ও তাৎপর্যময় দিন । আমাদের কুমুদিনী কলেজ থেকে সকাল ৬টায় বিজয় র্যালি বের হবে।…