বাংলা ২য় পত্র অনুচ্ছেদ "ই-মেইল" । ই-মেইল অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC

বাংলা ২য় পত্র অনুচ্ছেদ "ই-মেইল" । ই-মেইল অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC
বাংলা ২য় পত্র অনুচ্ছেদ "ই-মেইল" । ই-মেইল অনুচ্ছেদ for class 6,7,8,9,SSC and HSC
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে মহান আল্লাহ তা'লার অশেষ মেহেরবানীতে ভালো আছো । আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো  ই-মেইল অনুচ্ছেদ  রচনা । আজকের এই পড়াটি যদি তুমি ভালো করে গুছিয়ে শিখতে চাও তাহলে তোমাকে অবশ্যি  ই-মেইল অনুচ্ছেদ  রচনাটি খুব মনযোগ সহকারে সম্পূর্ণ পড়তে হবে । তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাকঃ-  ই-মেইল অনুচ্ছেদ রচনা  ই-মেইল অনুচ্ছেদ   অনুচ্ছেদ ই-মেইল হচ্ছে বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে লিখিত বার্তা প্রেরণের দ্বারা যোগাযোগ ব্যবস্থা। বিস্তারিতভাবে ই-মেইল বলতে ইলেকট্রনিক মেইলকে বোঝায়। যোগাযোগের তড়িৎ মাধ্যম হিসেবে ই-মেইলকেই সাধারণত নির্দেশ করা হয়। ই-মেইল কম্পিউটারের সঙ্গে সংযুক্ত। টেলিপ্রিন্টারের সাহায্যে যোগাযোগের ক্ষেত্রে যেখানে টার্মিনাল থেকে টার্মিনালে যোগাযোগ হয় সেখানে ইলেকট্রনিক মেইলের ক্ষেত্রে ব্যবহারকারীরা একে অন্যের সঙ্গে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। ই-মেইল প্রেরণ করা হয় কম্পিউটারে রক্ষিত ব্যক্তিগত মেইল বক্সে । ই-মেইল ব্যবস্থা স্থাপনের জন্য টেলিফোন সংযোগ ও একটি মডেম দরকার হয়। ই- মেইল যোগাযোগের ফলে অফিসে কাগজের ব্যবহার অনেকটা কম হয়…