সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন/সংলাপ রচনা কর
সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন/সংলাপ রচনা কর
সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে দুই বন্ধুর কথোপকথন/সংলাপ রচনা কর সুমন : শুভ সকাল । মাসুদ : শুভ সকাল । সুমন : তারপর কেমন আছিস? গতকাল দেখলাম না যে? মাসুদ : ভালো আছি। গতকাল বইমেলায় গিয়েছিলাম। শওকত ওসমানের রচনাসমগ্র' বইটা সংগ্রহ করলাম । সুমন : খুব ভালো বই। আমি পড়েছি, এর মধ্যে একটি উপন্যাস আমার ভীষণ ভালো লেগেছে। মাসুদ : কোনটি বল তো? তাহলে সেটিই আগে পড়ব। সুমন : সেটা হলো 'ক্রীতদাসের হাসি'। বাস্তবিকই খুব ভালো লেগেছে ! মাসুদ: তাহলে আমি 'ক্রীতদাসের হাসি'ই প্রথমে পড়ব। বইটি সম্পর্কে কিছু বল তো। সুমন : 'ক্রীতদাসের হাসি' উপন্যাসে লেখক রূপকের আড়ালে চমৎকারভাবে তৎকালীন স্বৈরাচারী শাসকের মুখোশ উন্মোচন করেছেন। মাসুদ : একটু বুঝিয়ে বলবি? সুমন: শোন, তৎকালীন পাকিস্তানের শাসক আইয়ুব খান ছিলেন স্বৈরাচারী। বিশেষ করে বাঙালিদের ওপর তিনি নানাভাবে অত্যাচার, অবিচার ও শোষণ চালাতেন। দেশের মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে পারত না। যার জন্য ঔপন্যাসিক প্রতীকের আশ্রয় নিয়ে রূপকের আড়ালে 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের মাধ্যমে তা তুলে ধরেছেন । মাসুদ : এই উপন্যাসের চরিত্র সম্পর্কে কিছু বল । সুমন : এ …